তাই বলে এমন মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরিক এবোসে
এরিক এবোসে

মৃত্যু কোথায় কখন কাকে বরণ করবে, সেটা বলা অসম্ভব। তার পরও এরিক এবোসে এভাবে মারা যাবেন, সেটা মেনে নেওয়া কঠিন। খানিক আগেও মাঠে গোল উদ্‌যাপন করেছেন। অথচ সেই মাঠই হয়ে রইল মৃত্যুর কারণ। দর্শকের ছোড়া বস্তুতে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকারের।

ঘটনাটা পরশু আলজেরিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের। মাঠে খেলছিল জেএস কাবিলাই ও ইউএসএম অ্যালগার। কাবিলাইয়ের ২৪ বছর বয়সী স্ট্রাইকার এবোসে একটা গোলও করেছিলেন। মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার সময় হঠাৎ গ্যালারি থেকে কিছু একটা এসে লাগল এবোসের মাথায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ! ২০১৩ সালে আলজেরিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন এবোসে, হয়েছিলেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও। আলজেরিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুনিকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে। এএফপি।