তারকা ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওঁরা ফুটবলের তারকা। তাঁদের সঙ্গে ছবি তোলার স্বপ্ন কত ফুটবলপ্রেমীর। কিন্তু সেই বায়ার্ন মিউনিখ তারকারাই ছবি তুলে উচ্ছ্বসিত এক টেনিস তারকার সঙ্গে। কে তিনি? সময়ের অন্যতম সেরা টেনিস তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচ। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ কিছুদিনের প্রস্তুতি ক্যাম্প করেছে কাতারের দোহায়। জোকোভিচও সেখানে খেলছেন কাতার ওপেনে। পরশু সেমিফাইনালে স্পেনের ফার্নান্দো ভারদাসকোর বিপক্ষে জোকোভিচের ম্যাচটা দেখতে গিয়েছিলেন লেভানডফস্কি, রোবেন, জাবি আলোনসোসহ বায়ার্নের একঝাঁক তারকা। জোকোভিচ জেতার পর তাঁর সঙ্গে দেখাও করেছেন সবাই। শুভেচ্ছা জানিয়েছেন। আপ্লুত জোকোভিচও। বায়ার্ন তারকাদের সঙ্গে ছবি তুলে সেটি পরে টুইটারে দিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগছে। ভালো থেকো।’ টুইটার।