তারকাখ্যাতির দম্ভ নেই রোনালদোর

জুভেন্টাসের জার্সিতে কিয়েল্লিনিদের সঙ্গে রোনালদো।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট হানা দিচ্ছে মাঝেমধ্যেই। তাঁর মাঠের পারফরম্যান্সে বয়সের ছাপ পড়ছে বলে মনে করছেন অনেকে। সব মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এর মধ্যে তাঁর জন্য হয়তো আনন্দের একটা উপলক্ষ হয়ে আসবে জুভেন্টাসের সাবেক দুই লিওনার্দো বোনুচ্চি ও জর্জে কিয়েল্লিনির প্রশংসা।
‘তুরিনের বুড়ি’দের হয়ে একসঙ্গে তিন মৌসুম খেলেছেন তাঁরা।

বোনুচ্চি–কিয়েল্লিনিদের ছেড়ে গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন রোনালদো। সাবেক এ সতীর্থকে নিয়ে ফেদেজের ওয়াইল্ড মস পডকাস্টে কিয়েল্লিনি বলেছেন, ‘সে এখানে (জুভেন্টাস) আসার আগেই আমরা সংবাদমাধ্যমের মাতামাতি নিয়ে তৈরি ছিলাম।’

ক্রিস্টিয়ানো রোনালদো
ফাইল ছবি

রোনালদোর কিছু বদনাম ফুটবল বিশ্বে শোনা যায়। তিনি নাকি বেশ দাম্ভিক। নিজের তারকাখ্যাতি নিয়ে সব সময়ই খুব সচেতন থাকেন। তিনি যতটা না দলীয় খেলোয়াড়, এর চেয়ে বেশি নিজের জন্য খেলেন! কিন্তু কিয়েল্লিনি রোনালদোর সম্পর্কে এর উল্টো তথ্যই দিলেন, ‘সে যখন দলের অংশ হয়ে গেল, তার আচরণ খুবই স্বাভাবিক ছিল এবং সবার সঙ্গে খুব ভালো করেই মানিয়ে নিল।’

কিয়েল্লিনি এখানেই থামেননি। তিনি সাবেক সতীর্থকে নিয়ে বললেন, ‘আমাদের সঙ্গে তার আচরণে এমন ছাপ ছিল না যে সে একজন মহাতারকা। আপনি তার সঙ্গে মজাও করতে পারবেন।’

জুভেন্টাসের জার্সিতে প্রথম গোলের পর রোনালদো
ফাইল ছবি

রোনালদোর প্রশংসা করার পাশাপাশি বোনুচ্চি সর্বশেষ ইউরোতে ইতালির শিরোপা জয় নিয়েও কথা বলেছেন। ইতালির খেলোয়াড়দের উদ্‌যাপন লম্বা সময় ধরে চলেছে। এমনকি ইতালিতে ফিরেও তাঁরা উদ্‌যাপন থামাননি। সেই সময়ের স্মৃতি মনে করে বোনুচ্চি বলেছেন, ‘শিরোপা জয়ের পর আমরা সারা রাত উদ্‌যাপন করেছি। রোমে ফিরেও থামিনি। নিকোলা বারেল্লার খোঁয়ারি তখনো কাটেনি।’