তারুণ্যে সওয়ার ইংল্যান্ডের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া ইংল্যান্ড এবার ইউরোয় অন্যতম ফেবারিট। আজ মার্শেইতে রাশিয়ার বিপক্ষে ম্যাচ, তার আগে অনুশীলনে প্রত্যয়ী দেখাল আলী-কেন-মিলনারদের। কাল শাঁতিয়িতে l ছবি: এএফপি
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া ইংল্যান্ড এবার ইউরোয় অন্যতম ফেবারিট। আজ মার্শেইতে রাশিয়ার বিপক্ষে ম্যাচ, তার আগে অনুশীলনে প্রত্যয়ী দেখাল আলী-কেন-মিলনারদের। কাল শাঁতিয়িতে l ছবি: এএফপি

রাগিপ জাকার আজ বড়ই মধুর বিড়ম্বনার দিন। দুই ছেলের মধ্যে কাকে তিনি সমর্থন করবেন?
ইউরোতে আজ সুইজারল্যান্ড-আলবেনিয়া ম্যাচের দুই দলে খেলছেন তাঁর দুই ছেলে। বড়জন তাওলান্ত আলবেনিয়ায়, দুই বছরের ছোট গ্রানিত সুইজারল্যান্ডে। ৫৬ বছরের ইতিহাসে ইউরো এই প্রথম একই পরিবারের দুই সন্তানকে খেলতে দেখবে দুটি ভিন্ন দেশের জার্সিতে। গর্ব আর বিড়ম্বনার মিশ্র অনুভূতি ছুঁয়ে যাবে আসলে পুরো জাকা পরিবারকেই!
দুই ভাইয়ের খেলা দেখবে আজ ইউরোর আরেকটি ম্যাচও। দিনের তৃতীয় ও তর্ক সাপেক্ষে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটিতে ইংল্যান্ডের বিপক্ষে রাশিয়ার হয়ে নামতে পারেন দুই বেরেজুতস্কি ভাই—ভাসিলি ও আলেক্সেই। দ্বিতীয় ম্যাচেও রোমাঞ্চ কম থাকবে? ওয়েলস ও স্লোভাকিয়া, দুই দলেরই আজ ইউরো অভিষেক!
অনেকটা বর্ষবরণের মতো ফ্রান্স-রোমানিয়ার ম্যাচ দিয়ে কাল রাতেই শুরু হয়ে গেছে ২০১৬ ইউরো। বৈশাখের খরতাপের মতো টুর্নামেন্টের উত্তাপ ছড়ানোর শুরু আজ থেকে। দ্বিতীয় দিনে তিনটি ম্যাচই যেমন আসছে অনেক আবেগ-অনুভূতি, রোমাঞ্চ আর সমীকরণ নিয়ে।
জাকা পরিবারের কথা তো বলাই হলো। বলকান যুদ্ধের ফলে ১৯৯০ সালে যুগোস্লাভিয়া ভাঙার পর আলবেনিয়া থেকে অনেকের সঙ্গে জাকা পরিবারও আসেন সুইজারল্যান্ডে। গ্রানিত ও তাওলান্তের দুজনের জন্মও বাসেলে। তবে তাওলান্ত নাড়িপোঁতা দেশকেই প্রতিনিধিত্ব করছেন। বাবা রাগিপ অবশ্য দুজনকে খেলতে দেখেই খুশি, ‘আমরা অখুশি হতাম যদি দুই দলই ইউরোতে না যেত। এক ছেলে সুইজারল্যান্ডে, এক ছেলে আলবেনিয়ায়—আমাদের পরিবারের নিখুঁত প্রতিচ্ছবিই তো!’ ইউরোতে প্রথম খেলতে আসা আলবেনিয়ার চেয়ে শক্তিতে অবশ্য এগিয়ে শাকিরি-লিখটেনস্টাইনারদের সুইজারল্যান্ড। দিন শেষে কোন জাকার মুখে হাসি থাকবে?
প্রথম খেলতে আসা অন্য দুই দল ওয়েলস-স্লোভাকিয়ার ম্যাচে নিশ্চিতভাবেই আগ্রহের কেন্দ্রে থাকছেন গ্যারেথ বেল। ইয়ান রাশ, রায়ান গিগস, গ্যারি স্পিডরা যা পারেননি, সেটি করে দেখিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ওয়েলসকে ৫৮ বছর পর দিয়েছেন কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের স্বাদ। তবে রামসে-অ্যালেনরা থাকার পরও ওয়েলসের গায়ে সেঁটে থাকা ‘বেলের দল’ তকমায় বেশ আপত্তি ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের, ‘এটা একজনের দল নয়। আমরা একটা ইউনিট হয়ে লড়ি, একসঙ্গে আক্রমণে যা-ই, রক্ষণও করি একসঙ্গে।’ সতীর্থদের আহ্বানও জানিয়েছেন, ওয়েলসকে আরও একবার গর্বিত করার। কিন্তু বাছাইপর্বে স্পেন-ইউক্রেনকে হারানো স্লোভাকিয়াও কি ছেড়ে কথা বলবে?
দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটিতে রাশিয়ার বিপক্ষে ইংল্যান্ডই ফেবারিট। ১৯৬৬ বিশ্বকাপের আগে-পরে প্রতিটি টুর্নামেন্টেই একরাশ প্রত্যাশা নিয়ে গিয়ে ইংলিশরা ফিরেছে খালি হাতে। তুলনায় এবার দল নিয়ে হইচই অনেক কম। এটিই অনুচ্চারে নতুন স্বপ্ন দেখাচ্ছে, ৫০ বছর ধরে সমান্তরালে চলা প্রত্যাশা-প্রাপ্তির পথটা এবার মিলবে এক বিন্দুতে?
ইংল্যান্ডের স্বপ্নটার একটা নাম দেওয়া যায়—টিনএজ ড্রিম। পথচলায় দলটার ভরসা যে তারুণ্য। গড়ে ২৫ বছর ১০ মাস বয়সী দলটি ইউরোতে তারুণ্যের বিচারে দ্বিতীয়, গত ৫৮ বছরে যেকোনো টুর্নামেন্টে ইংল্যান্ডের তরুণতম। দলের সবাই খেলছেনও ভালো। এটিই হয়তো হজসনের ‘মাথাব্যথা’র কারণ। আজকের ম্যাচে যেমন রাশিয়ার ‘বুড়ো’ রক্ষণভাগের বিপরীতে আক্রমণে গতি আনতে লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডিকে বাদ দিয়ে রাহিম স্টার্লিংকে নিতে পারেন ইংলিশ কোচ। রাশিয়া তো টুর্নামেন্টের আগেই গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় জাগোয়েভ, চেরিশেভ, ঝিরকভ, ডেনিসভকে হারিয়ে ধুঁকছে। ভাঙাচোরা দলটা আজ কী করে সেটিও দেখার বিষয়।
ইংল্যান্ড দলে নতুনত্ব থাকলেও সমর্থকদের একটা অংশ পুরোনো যুগেই রয়ে গেছেন। মার্শেইতে কাল পুলিশের সঙ্গে করেছেন মারামারি। মাঠের খেলায় এই দুর্নাম ঘোচাতে পারবে ইংল্যান্ড? উয়েফা, রয়টার্স।

মুখোমুখি
ওয়েলস-স্লোভাকিয়া
৮২% বাছাইপর্বে ওয়েলসের ১১ গোলে গ্যারেথ বেলের অবদান ৯টিতে (৬ গোল, ৩ অ্যাসিস্ট)। টুর্নামেন্টে সর্বোচ্চ।
৬ বাছাইপর্বে স্লোভাকিয়ান মিডফিল্ডার ভ্লাদিমির ওয়েইসের অ্যাসিস্ট সবচেয়ে বেশি।
১৭ ২০০৬ ইউরোর বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে গোল করেই ওয়েলসের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন গ্যারেথ বেল।
সুইজারল্যান্ড–আলবেনিয়া
৭ বাছাইপর্বে কর্নার থেকে সুইজারল্যান্ডের গোল (মোট গোলের ২৯%)। সর্বোচ্চ।
৯–৬ আলবেনিয়ার স্কোয়াডে ৯ জন খেলোয়াড়ের জন্ম সুইজারল্যান্ডে, ছয় সুইস খেলোয়াড়ের জন্ম আলবেনিয়ায়।
ইংল্যান্ড–রাশিয়া
৫০% ৮ গোল ও ১ অ্যাসিস্ট নিয়ে বাছাইপর্বে রাশিয়ার অর্ধেক গোলেই অবদান আর্টেম জিউবার।
২২ টাইব্রেকারে গড়ায়নি, বাছাইপর্ব ও মূল টুর্নামেন্ট মিলিয়ে ইউরোতে সর্বশেষ এমন ২২ ম্যাচে হারেনি ইংল্যান্ড।

তারুণ্যেসওয়ারইংল্যান্ডেরস্বপ্ন

রাগিপ জাকার আজ বড়ই মধুর বিড়ম্বনার দিন।দুই ছেলের মধ্যে কাকে তিনি সমর্থন করবেন?

ইউরোতে আজ সুইজারল্যান্ড-আলবেনিয়া ম্যাচের দুই দলে খেলছেন তাঁর দুই ছেলে।বড়জন তাওলান্ত আলবেনিয়ায়, দুই বছরের ছোট গ্রানিত সুইজারল্যান্ডে।৫৬ বছরের ইতিহাসে ইউরো এই প্রথম একই পরিবারের দুই সন্তানকে খেলতে দেখবে দুটি ভিন্ন দেশের জার্সিতে।গর্ব আর বিড়ম্বনার মিশ্র অনুভূতি ছুঁয়ে যাবে আসলে পুরো জাকা পরিবারকেই!

দুই ভাইয়ের খেলা দেখবে আজ ইউরোর আরেকটি ম্যাচও।দিনের তৃতীয় ও তর্ক সাপেক্ষে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটিতে ইংল্যান্ডের বিপক্ষে রাশিয়ার হয়ে নামতে পারেন দুই বেরেজুতস্কি ভাই—ভাসিলি ও আলেক্সেই।দ্বিতীয় ম্যাচেও রোমাঞ্চ কম থাকবে? ওয়েলস ও স্লোভাকিয়া, দুই দলেরই আজ ইউরো অভিষেক!

অনেকটা বর্ষবরণের মতো ফ্রান্স-রোমানিয়ার ম্যাচ দিয়ে কাল রাতেই শুরু হয়ে গেছে ২০১৬ ইউরো।বৈশাখের খরতাপের মতো টুর্নামেন্টের উত্তাপ ছড়ানোর শুরু আজ থেকে।দ্বিতীয় দিনে তিনটি ম্যাচই যেমন আসছে অনেক আবেগ-অনুভূতি, রোমাঞ্চ আর সমীকরণ নিয়ে।

জাকা পরিবারের কথা তো বলাই হলো।বলকান যুদ্ধের ফলে ১৯৯০ সালে যুগোস্লাভিয়া ভাঙার পর আলবেনিয়া থেকে অনেকের সঙ্গে জাকা পরিবারও আসেন সুইজারল্যান্ডে।গ্রানিত ও তাওলান্তের দুজনের জন্মও বাসেলে।তবে তাওলান্ত নাড়িপোঁতা দেশকেই প্রতিনিধিত্ব করছেন।বাবা রাগিপ অবশ্য দুজনকে খেলতে দেখেই খুশি, ‘আমরা অখুশি হতাম যদি দুই দলই ইউরোতে না যেত।এক ছেলে সুইজারল্যান্ডে, এক ছেলে আলবেনিয়ায়—আমাদের পরিবারের নিখুঁত প্রতিচ্ছবিই তো!’ ইউরোতে প্রথম খেলতে আসা আলবেনিয়ার চেয়ে শক্তিতে অবশ্য এগিয়ে শাকিরি-লিখটেনস্টাইনারদের সুইজারল্যান্ড।দিন শেষে কোন জাকার মুখে হাসি থাকবে?

প্রথম খেলতে আসা অন্য দুই দল ওয়েলস-স্লোভাকিয়ার ম্যাচে নিশ্চিতভাবেই আগ্রহের কেন্দ্রে থাকছেন গ্যারেথ বেল।ইয়ান রাশ, রায়ান গিগস, গ্যারি স্পিডরা যা পারেননি, সেটি করে দেখিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।ওয়েলসকে ৫৮ বছর পর দিয়েছেন কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের স্বাদ।তবে রামসে-অ্যালেনরা থাকার পরও ওয়েলসের গায়ে সেঁটে থাকা ‘বেলের দল’ তকমায় বেশ আপত্তি ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের, ‘এটা একজনের দল নয়।আমরা একটা ইউনিট হয়ে লড়ি, একসঙ্গে আক্রমণে যা-ই, রক্ষণও করি একসঙ্গে।’ সতীর্থদের আহ্বানও জানিয়েছেন, ওয়েলসকে আরও একবার গর্বিত করার।কিন্তু বাছাইপর্বে স্পেন-ইউক্রেনকে হারানো স্লোভাকিয়াও কি ছেড়ে কথা বলবে?

দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটিতে রাশিয়ার বিপক্ষে ইংল্যান্ডই ফেবারিট।১৯৬৬ বিশ্বকাপের আগে-পরে প্রতিটি টুর্নামেন্টেই একরাশ প্রত্যাশা নিয়ে গিয়ে ইংলিশরা ফিরেছে খালি হাতে।তুলনায় এবার দল নিয়ে হইচই অনেক কম।এটিই অনুচ্চারে নতুন স্বপ্ন দেখাচ্ছে, ৫০ বছর ধরে সমান্তরালে চলা প্রত্যাশা-প্রাপ্তির পথটা এবার মিলবে এক বিন্দুতে?

ইংল্যান্ডের স্বপ্নটার একটা নাম দেওয়া যায়—টিনএজ ড্রিম।পথচলায় দলটার ভরসা যে তারুণ্য।গড়ে ২৫ বছর ১০ মাস বয়সী দলটি ইউরোতে তারুণ্যের বিচারে দ্বিতীয়, গত ৫৮ বছরে যেকোনো টুর্নামেন্টে ইংল্যান্ডের তরুণতম।দলের সবাই খেলছেনও ভালো।এটিই হয়তো হজসনের ‘মাথাব্যথা’র কারণ।আজকের ম্যাচে যেমন রাশিয়ার ‘বুড়ো’ রক্ষণভাগের বিপরীতে আক্রমণে গতি আনতে লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডিকে বাদ দিয়ে রাহিম স্টার্লিংকে নিতে পারেন ইংলিশ কোচ।রাশিয়া তো টুর্নামেন্টের আগেই গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় জাগোয়েভ, চেরিশেভ, ঝিরকভ, ডেনিসভকে হারিয়ে ধুঁকছে।ভাঙাচোরা দলটা আজ কী করে সেটিও দেখার বিষয়।

ইংল্যান্ড দলে নতুনত্ব থাকলেও সমর্থকদের একটা অংশ পুরোনো যুগেই রয়ে গেছেন।মার্শেইতে কাল পুলিশের সঙ্গে করেছেন মারামারি।মাঠের খেলায় এই দুর্নাম ঘোচাতে পারবে ইংল্যান্ড? উয়েফা, রয়টার্স।

মুখোমুখি

 ওয়েলস-স্লোভাকিয়া 

৮২% বাছাইপর্বে ওয়েলসের ১১ গোলে গ্যারেথ বেলের অবদান ৯টিতে (৬ গোল, ৩ অ্যাসিস্ট)।টুর্নামেন্টে সর্বোচ্চ।

৬বাছাইপর্বে স্লোভাকিয়ান মিডফিল্ডার ভ্লাদিমির ওয়েইসের অ্যাসিস্ট সবচেয়ে বেশি।

১৭২০০৬ ইউরোর বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে গোল করেই ওয়েলসের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন গ্যারেথ বেল।

 সুইজারল্যান্ড–আলবেনিয়া

 ৭বাছাইপর্বে কর্নার থেকে সুইজারল্যান্ডের গোল (মোট গোলের ২৯%)।সর্বোচ্চ।

৯–৬আলবেনিয়ার স্কোয়াডে ৯ জন খেলোয়াড়ের জন্ম সুইজারল্যান্ডে, ছয় সুইস খেলোয়াড়ের জন্ম আলবেনিয়ায়।

ইংল্যান্ড–রাশিয়া

৫০%৮ গোল ও ১ অ্যাসিস্ট নিয়ে বাছাইপর্বে রাশিয়ার অর্ধেক গোলেই অবদান আর্টেম জিউবার।

২২    টাইব্রেকারে গড়ায়নি, বাছাইপর্ব ও মূল টুর্নামেন্ট মিলিয়ে ইউরোতে সর্বশেষ এমন ২২ ম্যাচে হারেনি ইংল্যান্ড।