তাহলে জোসির বিদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের নয় ম্যাচে ছয় ড্র, তিন হার। মোহামেডান যেমন দল গড়েছে তাতে এই ফল খারাপ বলা যাবে না। সমস্যা হলো, সাদাকালোরা লিগে এখনো জয়হীন। ১২ দলের লিগ টেবিলে অবস্থান ১০।
দলের এমন জয়খরায় অনুশীলনে যাচ্ছেন না কোচ জসীমউদ্দিন জোসি। গত চার দিন সহকারী মিজানুর রহমান ডন কাজ চালিয়ে নিচ্ছেন। তবে কি বরখাস্ত হয়েছেন জোসি? ক্লাবটির ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলছেন, ‘জোসিকে সরিয়ে দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই আমাদের।’
তবে জোসি এই মুহূর্তে দূরে থাকতে চান, ‘আপাতত মানসিকভাবে বিপর্যস্ত আছি। এ জন্যই ক্লাবে যাই না। সহকারী কোচকে বলেছি অনুশীলন করাতে। কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই জানাব, কোচ হিসেবে থাকব নাকি ছেড়ে দেব দায়িত্ব।’