তিতেয় আস্থা পেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ‘বিশ্বস্ত ও নির্ভরযোগ্য’ এক জোড়া হাত খুঁজে পেয়েছে ব্রাজিল। আর এই ‘বিশ্বস্ত’ হাতে জাতীয় ফুটবল দলকে সঁপে দেওয়ায় দারুণ খুশি ফুটবলসম্রাট পেলে। ব্রাজিলের নতুন কোচ সম্পর্কে বলতে গিয়ে পরশু পেলে অবশ্য মাত্র কয়েকটি শব্দই ব্যয় করলেন, ‘তিতে খুব নির্ভরযোগ্য।’
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর সান্তোসে নিজের নামে প্রতিষ্ঠিত একটি জাদুঘরের অনুষ্ঠানে এসেছিলেন পেলে। সেখানে ৭৫ বছর বয়সী সাবেক ফুটবল তারকা বেশি শব্দ খরচ করলেন বরখাস্ত হওয়া কোচ কার্লোস দুঙ্গাকে নিয়েই। দুঙ্গার কোনো দোষ দেখেন না তিনি, ‘সব দোষ দুঙ্গার একার নয়। একটা দল দাঁড়া করানোর মতো সময়ই তো সে পায়নি। দল হেরেছে। ফুটবলে এমনটা হয়ই।’ এএফপি।