তিন ধাপ পেছাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা র্যা ঙ্কিংয়ে প্রায় গায়ে গায়ে ছিল দুটি দল। মালয়েশিয়া ১৬৮, বাংলাদেশ ১৭০। অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে যাওয়ার পথে কুয়ালালামপুরে মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে ড্র করল বাংলাদেশ। গত মাসে বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ ওই একটিই। ওই ম্যাচের ফলটাই কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র্যা ঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার সঙ্গে কাল বাছাইপর্বের ম্যাচটা বাংলাদেশ খেলেছে বিশ্বের ১৭৩ নম্বর দল হিসেবে।
দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। বাংলাদেশের ওপরে আছে আফগানিস্তান (১৩০), ভারত (১৫৫), ভুটান (১৬৪) ও পাকিস্তান (১৭০)। পেছনে মালদ্বীপ (১৭৭), শ্রীলঙ্কা (১৮৪) ও নেপাল (১৮৫)।
র্যা ঙ্কিংয়ের শীর্ষ সাতে কোনো পরিবর্তন নেই। আর্জেন্টিনা সবার ওপরে, এরপর বেলজিয়াম, জার্মানি, কলম্বিয়া, ব্রাজিল, পর্তুগাল ও রোমানিয়া। দুই ধাপ এগিয়ে চিলি উঠেছে আটে। শীর্ষ দশের অন্য দুই দল ওয়েলস (৯) ও ইংল্যান্ড (১০)। ১৯৫৮ বিশ্বকাপের পর প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ওঠার দ্বারপ্রান্তে থাকা ওয়েলস এই প্রথম র্যা ঙ্কিংয়ে প্রতিবেশী ইংল্যান্ডের ওপরে উঠল। তথ্যসূত্র: ফিফা।