তিন বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

২৯ আগস্ট, ২০০৯। লা লিগায় অভিষেক হলো সেই সময়ের সবচেয়ে দামি খেলোয়াড়ের। পেনাল্টি থেকে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো স্মরণীয় করে রেখেছিলেন অভিষেকটা। এবার আবার লিগে নিজের প্রথম ম্যাচেই গোল করলেন। অভিষেকের পর মাঝের চার মৌসুমের একটিতেই যা করতে পেরেছিলেন। ২০১১-১২ মৌসুমে জারাগোজার সঙ্গে ৬-০ গোলের জয়ে রোনালদো হ্যাটট্রিক করেছিলেন। লা লিগায় একমাত্র শিরোপাও পেয়েছিলেন সেবার। ২০১০-১১ মৌসুমে মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল রিয়াল। পরে ২০১২-১৩ মৌসুমে আবার প্রথম ম্যাচে হোঁচট রিয়ালের, এবার ভ্যালেন্সিয়ার সঙ্গে। ১-১ গোলে ড্র ম্যাচে রোনালদোও খুঁজে পাননি লক্ষ্য। আর গত মৌসুমে বেটিসের বিপক্ষে ২-১ গোলে জয়েও রোনালদো ছিলেন গোলহীন।