তিন বন্ধু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাদার ফুটবলারদের যাযাবরের জীবন। সেখানে তিন বন্ধুর একই ক্লাবে মিলে যাওয়া তো বিশেষ কিছুই। ডেভিড ডি গিয়া ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন আগে থেকেই। গত জানুয়ারিতে চেলসি ছেড়ে হুয়ান মাতাও যোগ দিয়েছেন ইউনাইটেডে। এই গ্রীষ্মে ইউনাইটেডের নতুন কোচ লুই ফন গাল অ্যান্ডার হেরেরাকেও নিয়ে এসেছেন অ্যাথলেটিক বিলবাও থেকে। ইউনাইটেডে নিজেদের পুনর্মিলনীটা জমিয়ে উপভোগ করছেন তিন স্প্যানিশ ফুটবলার। মাঠে যতই সংগ্রাম করতে হোক না কেন, মাঠের বাইরে তাঁদের সম্পর্কের বাঁধনটা ক্রমেই শক্ত হচ্ছে। একসঙ্গে খাচ্ছেন, ঘুরছেন, আড্ডা দিচ্ছেন। গত পরশুই যেমন তিন বন্ধু খেতে গিয়েছিলেন হাল ভিলেজে। গত শনিবার সোয়ানসির বিপক্ষে লিগের প্রথম ম্যাচেও তিন বন্ধু ছিলেন শুরুর একাদশে। কিন্তু তাঁদের মাঠের পারফরম্যান্সটা ঠিক বাইরের মতো জমাট নয়! ডেইলি মেইল।