তিন ম্যাচ খেলতে যেতে হবে ১১ হাজার কিলোমিটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ্টেম্বরেই শুরু ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। ছবি এএফপি।
সেপ্টেম্বরেই শুরু ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। ছবি এএফপি।

১২ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। ৮টি গ্রুপ নির্ধারিত হয়েছে গত রাতে। গ্রুপপর্বে দলগুলোকে খেলতে হবে ঘরে ও প্রতিপক্ষের মাঠে। আগামী চার মাস তাই ভ্রমণের ওপর থাকতে হবে ৩২টি দলকে। তবে ভ্রমণের যন্ত্রণা সবচেয়ে বেশি পোহাতে হবে এবারই প্রথম খেলতে আসা কারাবাগকে।

আজারবাইজানের চ্যাম্পিয়ন দলটিকে তিন ম্যাচে মোট ১০ হাজার ৯৪০.৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। গ্রুপ সিতে তাদের প্রতিপক্ষ চেলসি, অ্যাটলেটিকো, ও রোমা। অর্থাৎ গ্রুপপর্বের ম্যাচগুলোয়, আজারবাইজানের রাজধানী বাকু থেকে তাদের পাড়ি দিতে হবে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে, স্পেনের রাজধানী মাদ্রিদে ও ইতালির রাজধানী রোমে।

সেদিক থেকে সবচেয়ে সুখে আছে বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখট। তারা ভ্রমণ করবে মাত্র ১ হাজার ৬৬৩.৭৩ কিলোমিটার। তাদের প্রধান দুই প্রতিপক্ষ যে পিএসজি আর বায়ার্ন মিউনিখ। ফ্রান্স আর জার্মানি বেলজিয়ামের প্রতিবেশী। কেবল সেল্টিকের বিরুদ্ধে খেলতে যেতেই কিছুটা উত্তরে ভ্রমণ করবে ক্লাবটি, যেতে হবে স্কটল্যান্ডে।

এক ম্যাচে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও কারাবাগ। ডিয়েগো সিমিওনের দল ও কারাবাগের মধ্যকার দূরত্ব ৪ হাজার ২৪৯.৪৮ কিলোমিটার। আর এক ম্যাচে সবচেয়ে কাছাকাছি আছে পিএসজি আর অ্যান্ডারলেখট। ২৬৪ কিলোমিটার পাড়ি দিয়েই বেলজিয়ামে খেলতে নামবে পিএসজি। (সূত্র: মার্কা)

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি পথ পাড়ি দিতে হবে যাদের

দল

দেশ

দূরত্ব (কিলোমিটার)

কারাবাগ

আজারবাইজান

১০৯৪০.৮

অ্যাপোয়েল

সাইপ্রাস

৯২৬৩.৪৯

সিএসকেএ মস্কো

রাশিয়া

৮৬৯৮.৭৫

স্পার্তাক মস্কো

রাশিয়া

৮২১৭.৪৭

সেভিয়া

স্পেন

৭৬৬৪.২৪