তিন ম্যাচ নিষিদ্ধ কস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দিন আগে চেলসি-লিভারপুলের ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের ঘটনা। বুট দিয়ে লিভারপুলের এমরে চান ও মার্টিন স্কারটেলকে মাড়িয়ে দিয়েছিলেন চেলসির ডিয়েগো কস্তা। সেটা রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় তখনই কোনো শাস্তি তিনি পাননি। তবে চেলসি স্ট্রাইকার পার পেলেন না, তিন ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছে।
এফএ কস্তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনেছিল আগেই। সেটির বিরুদ্ধে আপিলও করেছিলেন। কিন্তু আবেদন খারিজ হয়ে যাওয়ায় পেতে হলো এই শাস্তি। তার মানে, ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রিমিয়ার লিগের ম্যাচে নামতে তো পারবেনই না, অ্যাস্টন ভিলা ও এভারটনের সঙ্গে পরের দুটি ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে। ইএসপিএন।