তিন সপ্তাহ মাঠের বাইরে বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা আশঙ্কা করা হয়েছিল, হলো তা-ই। পায়ের পেশির পুরোনো চোটটা নতুন করে ফিরে এসে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে নিয়ে গেল গ্যারেথ বেলকে। গত রোববার স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। কাল মাদ্রিদের একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর রিয়াল নিশ্চিত হয়, অন্তত সপ্তাহ তিনেক বেলকে পাচ্ছে না তারা। বেল চোট পেয়েছেন ডান পায়ের পেশিতে। পায়ের পেশির এই চোট অবশ্য নতুন কিছু নয় বেলের জন্য। ২০১৩ সালের ডিসেম্বর থেকে পাঁচবার একই জায়গায় চোট পেলেন ওয়েলসের ফুটবলার। এএফপি।