প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফের টার্ফে কাল শুরু হয়েছে কেএফসি জাতীয় মহিলা ফুটবল সুপার লিগের খেলা। প্রতিযোগিতার প্রথম তিন ম্যাচে হয়েছে ৩০ গোল।
প্রথম ম্যাচে আনসার ও ভিডিপি ১২-১ গোলে হারিয়েছে রংপুরকে। মুনমুন ৫টি ও উঙরম্রা চিং ৪টি করে গোল করেছেন। খালেদা, জানু ও সুইনু প্রু করেছেন ১টি করে গোল। রংপুরের গোলটি জান্নাতের।
অন্য ম্যাচে ময়মনসিংহ ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জকে। হ্যাটট্রিক করেছেন ইয়াসমিন, মার্জিয়া ও সাবিনা। তহুরা ২টি, রুমা ও সাজেদা ১টি করে গোল করেছেন। কুষ্টিয়া ও বাগেরহাটের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কুষ্টিয়ার আম্বিয়া ও বাগেরহাটের তাহমিনা গোল করেছেন।