তুরানের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচে ছিলেন পুরোপুরি ফ্লপ। তুরস্কের মূল ভরসা তিনি, কিন্তু এবারের ইউরোতে ক্রোয়েশিয়া ও স্পেনের সঙ্গে ম্যাচে আরদা তুরানের খেলা দেখে সেটি বোঝার উপায় ছিল না। এমন বাজে পারফরম্যান্সের জন্য বার্সেলোনা মিডফিল্ডার সমালোচনার তিরে বিদ্ধ। কিন্তু সমালোচনা তাঁর সহ্য হচ্ছে না। ঘোষণা দিয়ে রেখেছেন, এমন চলতে থাকলে তুরস্ক জাতীয় দলের হয়েই আর খেলবেন না, ‘আমার কিছুই প্রমাণ করার বাকি নেই। ৯০ বারেরও বেশি এই জার্সি গায়ে চাপিয়েছি, তাতে আমার বাজে পারফরম্যান্সের সংখ্যা হাতে গোনা।’ দুটি আঙুল তো এই টুর্নামেন্টের ব্যর্থতা গুনতেই কাজে লেগে গেছে। আর তাতে সম্ভবত ইউরো-ভাগ্যও লেখা হয়ে গেছে তুরস্কের। মার্কা।