তুর্কমেনিস্তানকে হারাল গুয়াম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগেও ফিফা র্যা ঙ্কিংয়ে ২০০-এর বাইরে ছিল তারা। গুয়ামের সেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, সর্বশেষ র্যাঙ্কিংয়ে অবস্থান ১৭৪ নম্বরে। উন্নতির ছাপটা বোঝা গেল গুয়ামের খেলাতেও। বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চলে নিজেদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কাল তারা ১-০ গোলে হারিয়েছে র্যাঙ্কিংয়ে ১৭৩ নম্বরে থাকা তুর্কমেনিস্তানকে। বিশ্বকাপ বাছাইপর্বে এটাই গুয়ামের প্রথম জয়। ২০০০ সালে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে তাজিকিস্তানের কাছে ১৬-০ গোলে হেরেছিল উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটি। রয়টার্স।
এক নজরে ফল
বিশ্বকাপ বাছাই-এশিয়া
গ্রুপ ‘এ’
মালয়েশিয়া ১ : ১ তিমুর
ভারত ১ : ২ ওমান
গ্রুপ ‘সি’
হংকং ৭ : ০ ভুটান
গ্রুপ ‘ডি’
গুয়াম ১ : ০ তুর্কমেনিস্তান
গ্রুপ ‘ই’
কম্বোডিয়া ০ : ৪ সিঙ্গাপুর
গ্রুপ ‘জি’
লাওস ২ : ২ মিয়ানমার
গ্রুপ ‘এইচ’
ফিলিপাইন ২ : ১ বাহরাইন
* প্রথমে স্বাগতিক দল