প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুর্কমেনিস্তানের বিপক্ষে এর আগে একবারই খেলেছে বাংলাদেশ। ২০০২ সালের বুসান এশিয়ান গেমসের সেই ম্যাচে ৩–১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। ২০ বছর পর সেই তুর্কমেনিস্তানের বিপক্ষে আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এবার জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামতে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫৪ ধাপ এগিয়ে তুর্কমেনিস্তান। শারীরিক শক্তি ও উচ্চতায়ও তারা অনেক এগিয়ে। বাহরাইনের কাছে ২–০ গোলে হেরে এবারের এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করা বাংলাদেশ কি আজ ভাগ্য বদলাতে পারবে? জিততে পারবে বাংলাদেশ? পাঠক আপনার মতামত জানান ভোটে।