তেতাল্লিশে আবারও মাঠে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দল ও ক্লাব সতীর্থরা খেলা ছেড়েছেন অনেক আগেই। রিভালদো খেলা ছাড়েন গত মার্চে, বিয়াল্লিশ ছুঁই ছুঁই বয়সে। এই বয়সেও ফুটবলের ডাক শুনতে পাচ্ছেন সাবেক ফিফা-বর্ষসেরা। আভাস দিলেন, ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দল মগি মিরিমের হয়ে আবারও নেমে পড়তে পারেন মাঠে।
বর্তমানে মগি মিরিমের সভাপতি রিভালদো। চলতি দ্বিতীয় বিভাগ লিগের একেবারে তলানিতে অবস্থান দলটির। এ অবস্থা থেকে বেরিয়ে আসতেই মাঠে ফিরতে চান তিনি, ‘অনেক চিন্তাভাবনা, খুঁটিনাটি বিচার-বিশ্লেষণের পর মগি মিরিম দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সে লক্ষ্যে নিয়মিত অনুশীলনে অংশ নেবেন সাবেক বার্সেলোনা তারকা। শরীর সাড়া দিলে নেমে পড়বেন মাঠে। তাঁর কথা, ‘১৫ মাস আগে পেশাদার ফুটবল থেকে বিদায় নিয়েছি। কিন্তু আমার হাঁটু ঠিক থাকলে মাঠে নেমে কিছু ম্যাচে দলকে সাহায্য করতে পারি এখন।’ এএফপি, রয়টার্স।