তেভেজ জাতীয় দলে ডাক পেতেই পারেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত গতিতে ছুটছেন কার্লোস তেভেজ। জুভেন্টাসের জার্সি গায়ে সর্বশেষ চার ম্যাচে ৬ গোল পেয়েছেন। ক্লাব ফুটবলে যতই গোলের বন্যা বইয়ে দিন না কেন, আর্জেন্টিনা দলে ব্রাত্য এ জুভ স্ট্রাইকার। আলেসান্দ্রো সাবেলার কাছে অবেহেলিত ছিলেন। অবস্থার হেরফের হয়নি জেরোর্ডো মার্টিনো দায়িত্ব নেওয়ার পরও। এ নিয়েই আক্ষেপ ঝরালেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি।
জুভেন্টাস কোচ বললেন, ‘তেভেজ অসাধারণ খেলছে। গত বছরও সে ভালো খেলেছিল। জাতীয় দলে খেলার যোগ্যতা সে রাখে। কিন্তু আমি তো আর্জেন্টিনা দলের কোচ নয়।’ ২০১১-এর পর থেকে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি তেভেজের। সূত্র: গোলডটকম