তেভেজের আপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের অনুষ্ঠানটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না চোরেরা! চোর বলে এতটা বেরসিক হতে হবে! কার্লোস তেভেজের বিয়ের আনন্দটাই মাটি হয়ে গেছে চোরের কারণে। গত সপ্তাহে দীর্ঘদিনের বান্ধবী ভানেসা মানসিলার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বিয়ে-পরবর্তী উদ্‌যাপন করছেন উরুগুয়েতে। এরই মধ্যে গত পরশু তেভেজের বুয়েনস এইরেসের বাড়িতে ‘অতিথি’ হয়ে ঢুকেছেন চোরবাবাজিরা। হয়তো বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ফুটবলার হতে যাওয়া তেভেজের বাড়িতে চুরি করার জন্য এটিকেই মোক্ষম সময় ভাবা। কী কী খোয়া গেছে তা জানাননি ৩২ বছর বয়সী স্ট্রাইকার। এখনো থানাপুলিশ করেননি। হয়তো ভাবছেন, আবার ঘর সাজানোর কাজে নেমে পড়তে হবে, এই যা। এএফপি।