তেভেজের ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে গুজবটা সত্যি? শোনা যাচ্ছিল, কার্লোস তেভেজ ফিরে যাবেন উৎসমূলে। যে দলে খেলে তাঁর উত্থান, জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষে যোগ দেবেন সেই বোকা জুনিয়র্সে। এই গুজবের পালে নতুন করে হাওয়া লাগাল বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নে আর্জেন্টাইন স্ট্রাইকারের অনীহা। ২০১৬ সালের জুনে শেষ হবে বর্তমান চুক্তি। কিন্তু তেভেজ এখনই জানিয়ে রাখলেন, ‘আমি চুক্তি বাড়ানোর কথা ভাবছি না। কারণ এটা সঠিক মনে হচ্ছে না আমার কাছে।’ কারণটা আর কারও অজানা নয়। শোনা যাচ্ছে, গত মাসে বোকা জুনিয়র্স সভাপতি দানিয়েল আঞ্জেলিকি দেখাও করেছেন তেভেজের সঙ্গে। আইএএনএস।