প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে ভালোবাসা কম পাননি। আর্জেন্টিনায় এমনকি মেসির চেয়েও খুব একটা কম জনপ্রিয় নন। বিশ্বকাপের দলে তাঁকে না নেওয়ায় দেশজুড়ে সমালোচনাও কম হয়নি। অবশেষে কার্লোস তেভেজ সুযোগ পেয়েছেন কোপা আমেরিকার প্রাথমিক আর্জেন্টাইন দলে। জুভেন্টাসের হয়ে এই মৌসুমে যা খেলছেন, তাতে চূড়ান্ত দলে জায়গা না পেলে সেটা বিস্ময়করই হবে। তবে সাইবেরিয়া নামের এক আর্জেন্টাইন গায়ক সে পর্যন্ত অপেক্ষা করেননি। তেভেজকে নিয়ে তিন মিনিটের একটা গানই বেঁধে ফেলেছেন। ‘তুমি যেখানেই খেলো না কেন, আমাদের সবার গর্ব। পুরো আর্জেন্টিনা সব সময় তোমার সঙ্গে থাকে। একদিন ভালো কিছু হওয়ার স্বপ্ন নিয়ে যারা বেঁচে আছে তুমি তাদের প্রেরণা’—গানের কথাগুলো এ রকম। পরে টুইটারে গানের ভিডিওটা উচ্ছ্বসিত তেভেজ নিজেই পোস্ট করেছেন। ইএসপিএন।