তেভেজের ভয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস তেভেজের গৃহকাতরতার বিষয় সবারই জানা। তাহলে প্রিয় জন্মভূমি আর শৈশবের ক্লাব বোকা জুনিয়র্স ছেড়ে চীনে কেন পাড়ি জমালেন? সবাই হয়তো বলবেন, চায়না সুপার লিগের অর্থই টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের সাবেক ফরোয়ার্ডকে। তেভেজ আগে একবার বলেছিলেন, শতভাগ দেওয়ার মতো ফিট না থাকলে বোকায় আর খেলবেন না। তাহলে তো চীনে তেভেজের ভয় হওয়াটাই স্বাভাবিক! সাংহাই শেনহুয়া তাঁকে বোকার চেয়ে ২০ গুণ বেতন বেশি দিচ্ছে। কিন্তু বার্ষিক ৩ কোটি ৮০ লাখ ইউরো বেতনও তো তারা উশুল করে নিতে চাইবে কড়ায়-গন্ডায়। এই ভয়েই কি চীনে গিয়েই তেভেজ বোকা সমর্থকদের উদ্দেশে বলে বসলেন, ‘আমি তোমাদের মিস করব!’ এএফপি।