তোরেসের জার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের পারফরম্যান্স কেমন হয় সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে ফার্নান্দো তোরেসের প্রত্যাবর্তন হয়েছে বেশ সাড়া জাগিয়ে। ভিসেন্তে ক্যালদেরনে তোরেস-বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৪৫ হাজার সমর্থক। এখানেই শেষ নয়, স্প্যানিশ স্ট্রাইকারের জার্সিও বিক্রি হচ্ছে দেদার। ক্যারিয়ারের শুরুর দিকে যখন অ্যাটলেটিকোর হয়ে খেলতেন, তখন তোরেস পরতেন ৯ নম্বর জার্সি। কিন্তু এবার মিলান থেকে ধারে খেলতে এসে পরবেন ১৯ নম্বর জার্সি। নম্বর বদল হলেও তোরেস নামের প্রতি আকর্ষণ একটুও কমেনি অ্যাটলেটিকো সমর্থকদের। ক্লাবের স্যুভেনির শপ রোববার খোলা ছিল প্রায় ৯ ঘণ্টা। ওই দিনেই বিক্রি হয়ে গেছে তোরেসের হাজার দুয়েক জার্সি। এক দিনে এত বেশি জার্সি বিক্রি হয়নি ক্লাব ইতিহাসে অন্য কোনো খেলোয়াড়ের! মার্কা।