তোরেস অ্যাটলেটিকোতে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্নান্দো তোরেস ফিরতে পারেন পুরোনো ঠিকানায়। অ্যাটলেটিকো মাদ্রিদে দুর্দান্ত খেলেই নিজেকে চিনিয়েছিলেন বিশ্বমঞ্চে, পরে অবশ্য ফর্মটা হারিয়ে ফেলেছেন। এ মুহূর্তে চেলসি থেকে ধারে আছেন মিলানে। কিন্তু তোরেস এখানেও নিজেকে হারিয়ে খুঁজছেন। স্প্যানিশ স্ট্রাইকার আর মিলানের খেলতে চাইছেন না, মিলানও নাকি রাখতে অনিচ্ছুক। স্প্যানিশ প্রচারমাধ্যম জানাচ্ছে, অ্যাটলেটিকোর সঙ্গে মিলান ও চেলসির চুক্তি সম্পন্ন হয়েছে, ২০১৬ সাল পর্যন্ত তোরেস ধারে ফিরছেন স্পেনে। মার্কা, এএস।