থাকছেন কেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর তাঁর অধীনেই আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জিতেছিল নাইজেরিয়া। ব্রাজিল বিশ্বকাপে সুপার ইগলদের তিনি নিয়ে গেছেন শেষ ষোলোয়। সেই স্টেফেন কেশিকেই কোচ হিসেবে রেখে দিচ্ছে নাইজেরিয়া। আগামী সপ্তাহেই নতুন চুক্তি হবে বলে জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। তবে সেটা কত দিনের জন্য, পারিশ্রমিকই বা কত হবে কেশির, সে সম্পর্কে কোনো আভাস অবশ্য দেয়নি এনএফএফ। এএফপি।