থাকছেন না ফন পার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মুলুকে ম্যাচ খেলে বেড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, অথচ রবিন ফন পার্সি নেই। কী হয়েছে ইউনাইটেডের ডাচ স্ট্রাইকারের? চোট পাননি, তবে বিশ্বকাপের ধকল এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। সে কারণেই তাঁকে বিশ্রাম দিয়েছেন কোচ লুই ফন গাল। লিভারপুলের সঙ্গে কাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনাল তো বটেই, খেলতে পারবেন না প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেও। ফন গাল নিজেই সেটা নিশ্চিত করেছেন, ‘রবিন সব ম্যাচ খেলতে চায় সেটা আমি জানি, কিন্তু সেটা স্কোয়াডের সবাই চায়। সে সোমবার অনুশীলন শুরু করবে, তবে ১২ আগস্ট ভ্যালেন্সিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলবে না। এবং প্রিমিয়ার লিগের শুরুতেও সে খেলছে না। অনেকেই আমার সমালোচনা করতে পারেন, কিন্তু তিন সপ্তাহ ছুটি কাটানোর পর খেলোয়াড়দের কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আমি জানি।’ গোলডটকম।