প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহের মাঝামাঝি চেলসির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ। ইব্রাহিমোভিচ, থিয়াগো মোত্তা, থিয়াগো সিলভাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাইরে রেখেই নেমেছিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। লিলের বিপক্ষে লিগ ম্যাচে এর মূল্যও দিতে হলো ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের। খর্বশক্তির দল নিয়ে গোলশূন্য ড্র-ই করতে পেরেছে পিএসজি।
লিগে দ্বিতীয় দল মোনাকোর চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে, লিগ শিরোপার দৌড়ে তাই হয়তো খুব বেশি প্রভাব ফেলবে না এই ড্র। তবে টানা জয়ের গৌরবের রেকর্ডটা তো থেমে গেল পিএসজির! এ ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচে জিতেছিল লঁরা ব্লাঁর দল। অবশ্য আরেকটা রেকর্ড এখনো অক্ষত আছে। ফ্রেঞ্চ লিগে রেকর্ড টানা ৩৫ ম্যাচ অপরাজিত টানা তিনবারের ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। রয়টার্স।