থিয়াগোর মতো মেসিও শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার অন্তঃপ্রাণ মেসি। টুইটার থেকে নেওয়া
পরিবার অন্তঃপ্রাণ মেসি। টুইটার থেকে নেওয়া

পরিবার-অন্তঃপ্রাণ লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘যখন প্র্যাকটিস শেষ হয় বা ম্যাচের শেষ বাঁশি বাজে, তখন ফুটবলকে একপাশে সরিয়ে রেখে পরিবারকে নিয়ে ভাবি।’ রাজ্যের ব্যস্ততার ফুরসতে সবটুকু সময় বরাদ্দ থাকে জীবনসঙ্গিনী আন্তোনেল্লা রোকুজ্জো ও ছেলে থিয়াগোর জন্য।

কদিন আগে রোকুজ্জো একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে তিন জোড়া পা। ছবি বলে দিচ্ছে বাম পাশে রোকুজ্জো, মধ্যখানে ছোট্ট থিয়াগো আর ডানে মেসি। মেসি-পরিবার বেশ আয়েশ করে টিভিতে সিনেমা দেখায় ব্যস্ত। কী ছবি দেখছেন? ওয়াল্ট ডিজনির বিখ্যাত ‘আলাদিন’। সিনেমার নামই বলে দিচ্ছে ছবিটা কার জন্য দেখা। রোকুজ্জো বেশ মজা করে লিখেছেন, ‘থিয়াগোর সঙ্গে একই সিনেমা দেখছি যেটিতে মেয়েরা অমূল্য!!’

মেসি-পরিবার বেশ আয়েশ করে টিভিতে সিনেমা দেখায় ব্যস্ত। ছবি: ওয়েবসাইট
মেসি-পরিবার বেশ আয়েশ করে টিভিতে সিনেমা দেখায় ব্যস্ত। ছবি: ওয়েবসাইট



খেলা ও অন্যান্য কাজকর্মের বাইরে যতটুকু সময় পান তার প্রায় সবটুকুই বরাদ্দ থাকে পরিবারের জন্য। বিশেষ করে থিয়াগোর সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসেন মেসি। কেবল নিজের সন্তান বলে নয়, শিশুদের প্রতি মেসির ভালোবাসা সর্বজনবিদিত। এ কারণে ফুটবলের বাইরে যা কিছু করেন, তার অনেকটাজুড়েই থাকে শিশুরা। বিশ্বজুড়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১০ সাল থেকে। সূত্র: ওলে।