থিয়েরি অঁরির জন্য...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শনিবার যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নিউইয়র্ক রেড বুলসের হয়ে খেলেছেন পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচটা। তবে থিয়েরি অঁরির ক্যারিয়ারটা এভাবে শেষ হোক তা চান না তাঁর একসময়ের সতীর্থ জিনেদিন জিদান। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের কাছে তাই জিজু অনুরোধ করেছিলেন, জাতীয় দলের হয়ে অঁরিকে একটা বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া হোক, যাতে সম্মান জানানো যায় ফরাসি স্ট্রাইকারকে। ধারণাটা পছন্দ হয়েছে অঁরির সাবেক সতীর্থ দেশমেরও। আগামী বছর মার্চে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে অঁরিকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা ভাবছেন তিনিও, ‘আমি ব্যাপারটা নিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলব।’ গোলডটকম।