থুতু ও ঢুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসের আল শামরানি একটা সুখবর আশা করছিলেন। এশিয়ার বর্ষসেরা ফুটবলার মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় আছেন সৌদি আরবের এই স্ট্রাইকার, কে জানে কদিন পর ম্যানিলায় পুরস্কারটা তাঁর হাতে উঠতেও পারত। এখন একটু সংশয় মিশিয়েই সম্ভাবনার কথাটা বলতে হচ্ছে, কারণ তাঁর একটা অশোভন আচরণ। সৌদি ক্লাব আল হিলালের এই স্ট্রাইকার এই মাসের শুরুতে ওয়েস্টার্ন সিডনির সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খুবই বাজে একটা কাজ করেছিলেন। প্রতিপক্ষ ডিফেন্ডার ম্যাথিউ স্পিরানোভিচকে রেগেমেগে থুতু তো দিয়েছেনই, ঢুসও মেরেছেন তাঁকে। স্পিরানোভিচ হয়তো উসকানি দিয়েছিলেন। তাই বলে এমন কাণ্ড! বোঝাই যাচ্ছিল বড় কোনো শাস্তি হবে। সেটাই হয়েছে, আট ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন শামরানি। তবে নিষেধাজ্ঞা শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগেই। অন্য আন্তর্জাতিক ম্যাচে বা ঘরোয়া লিগে খেলতে বাধা নেই। রয়টার্স।