দক্ষিণ আফ্রিকার 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবোলা আতঙ্কের কারণে সংশয়ে আফ্রিকান নেশনস কাপ। ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল মরক্কোয়। কিন্তু আয়োজক মরক্কো কিছুদিন পিছিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার দাবি জানিয়েছিল আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) কাছে। মরক্কোর সেই দাবি নাকচ করে সিএএফ বিকল্প আয়োজক হিসেবে প্রস্তাব দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু দক্ষিণ আফ্রিকা এই আয়োজনের দায়ভার নিতে প্রস্তুত নয়। দেশটির ক্রীড়ামন্ত্রী টুইট করে ব্যাপারটা জানিয়ে দিয়েছেন। গত আসরটিও লিবিয়া আয়োজন করতে না পারায় হয়েছিল দক্ষিণ আফ্রিকাতেই। এখন বিকল্প আয়োজক হিসেবে শোনা যাচ্ছে ঘানার কথা। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনও কাল টুর্নামেন্ট আয়োজনে তাদের আগ্রহের কথা জানিয়েছে। এএফপি, গোলডটকম।