দক্ষিণ আমেরিকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোলবার্তো সোলানো
নোলবার্তো সোলানো

খুব বেশি দিন আগের কথা নয়। কয়েক বছর আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে দক্ষিণ আমেরিকান ফুটবলার ছিলেন হাতে গোনা কয়েকজন। অবস্থাটা এখন পাল্টাচ্ছে, কিন্তু তাতেও পরিসংখ্যানে তেমন একটা পরিবর্তন আসেনি। পরশুই যেমন মাত্র চতুর্থ দক্ষিণ আমেরিকান ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে ২০০তম ম্যাচ খেললেন লুকাস লেইভা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার সবগুলো ম্যাচই খেলেছেন লিভারপুলের হয়ে। ওয়েস্ট হাম, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে ২০২ ম্যাচ খেলে লুকাসের ঠিক ওপরে আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ। ইকুয়েডরের আন্তোনিও ভ্যালেন্সিয়া উইগান ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলেছেন ২৪৯টি প্রিমিয়ার লিগ ম্যাচ। সবার ওপরে পেরুর মিডফিল্ডার নোলবার্তো সোলানো। ১৯৯৮-৯৯ মৌসুম থেকে ২০০৭-০৮ মৌসুম পর্যন্ত নিউক্যাসল, অ্যাস্টন ভিলা ও ওয়েস্ট হামের হয়ে ৩০২টি ম্যাচ খেলেছেন সোলানো।