প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে তিনি নেই মাঠে। কিন্তু খেলা যখন বার্সেলোনার, লিওনেল মেসি তখন একেবারে অনুপস্থিত থাকেন কী করে! মাঠে না থাকলেও টিভি পর্দায় ঠিকই প্রিয় দলের খেলা দেখছেন আর্জেন্টাইন তারকা। মুখের চওড়া হাসিটাই বলে দিচ্ছে দলের খেলায় কতটা সন্তুষ্ট তিনি। বাতে বরিসভের বিপক্ষে ২-০ গোলে কাতালানরা তো জিতেছেই, গত আগস্টের পর এই প্রথম কোনো গোল খেতে হয়নি তাঁদের। ডেইলি মেইল।