দর্শক সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

২০১৪ বিশ্বকাপে ‘কামড়-কাণ্ডে’র নিষেধাজ্ঞা শেষে আবার উরুগুয়ের জার্সিতে বড় টুর্নামেন্টে খেলার আনন্দ নিয়ে এসেছিলেন। হয়তো স্বপ্নও ছিল, দেশকে আরও একবার শিরোপা এনে দেবেন। কিন্তু শতবার্ষিকী কোপা আমেরিকায় শুধু অসহায় দর্শক হয়েই থাকতে হলো লুইস সুয়ারেজকে। চোট একটা ম্যাচেও বার্সেলোনা স্ট্রাইকারকে মাঠে নামতে দেয়নি। তাঁকে ছাড়া উরুগুয়েও ছিল ছন্নছাড়া, কোপার সবচেয়ে সফল দলটি বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে
এএফপি