দর্শকের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির দর্শকেরা কত সৌভাগ্যবান। ঘরে বসে টিভিতে প্রিয় ক্লাবের খেলা দেখতে খুবই কম খরচ হয় তাদের, মাসে মাত্র ১৪ ইউরো। বাংলাদেশি টাকায় ১৪০০। অঙ্কটা বেশি মনে হচ্ছে? তাহলে স্প্যানিশদের কত খরচ হয়, সেটা শুনুন। ৫০ ইউরো, বাংলাদেশি টাকায় ৫০০০। ইউরোপে ফুটবল দেখতে স্প্যানিশদেরই সবচেয়ে বেশি ব্যয় হয়। আর কোনো স্প্যানিশ যদি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা সমর্থক হন তাহলে তো কথাই নেই। অন্য দর্শকদের তুলনায় তাদের খরচ হয় প্রায় দ্বিগুণ। সাধারণত ক্যানাল প্লাস লা লিগায় রিয়াল-বার্সার ম্যাচ ছাড়া বাকি সব প্রচার করে। বড় দুই ক্লাবের ম্যাচগুলো দেখানো হয় ক্যানাল প্লাস ওয়ানে। কিন্তু সে ক্ষেত্রে আবার দর্শকদের গুনতে হয় বাড়তি অর্থ। গোল টিভি দিয়ে অবশ্য সব ম্যাচই দেখা যায়, কিন্তু অর্থ খরচ হয় একই। মার্কা।