দল কমেছে পাইওনিয়ার লিগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে পাইওনিয়ার ফুটবল লিগে খেলেছে ৬৫টি দল। কিন্তু এবার দল কমছে। ৬০টি দল নিয়ে আগামী বছরের শুরুতে মাঠে গড়াতে পারে কিশোরদের ফুটবলারদের এই লিগ।
পাইওনিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে কাল মতবিনিময় করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যিনি পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান। ক্লাবগুলোর নানা দাবিদাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
ফুটবলার তৈরির সূতিকাগার পাইওনিয়ার লিগে দল কমছে কেন? লিগ পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বিজন বড়ুয়ার ব্যাখ্যা, ‘সংখ্যার চেয়ে দলের মানের দিকে বেশি নজর দিচ্ছি আমরা। কিছু নামসর্বস্ব ক্লাব লিগ শুরু করে আর চালিয়ে যেতে পারে না, তাই কমছে। স্বাবলম্বী ক্লাবগুলো নিয়েই আমরা লিগ আয়োজন করতে চাই।’