দলগুলো আসতে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট দরজায় কড়া নাড়ছে। ১৮ ফেব্রুয়ারি মালদ্বীপের টিসি স্পোর্টিংস ও ঢাকা আবাহনীর ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে আট দলের এই টুর্নামেন্ট। গত রাতে প্রথম দল হিসেবে এসেছে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব, পরে এসেছে দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন ক্লাবও। আজ আসার কথা আফগানিস্তানের শাহিন আসমাই ক্লাবের। টুর্নামেন্টের অন্য বিদেশি দল কিরগিজস্তানের ক্লাব এফসি আলগা।