আরও একটা খ্যাপাটে দলবদলের মৌসুম শেষ হলো ইউরোপিয়ান ফুটবলে। এই দলবদলে কোনো ক্লাব হেসেছে নতুন নতুন খেলোয়াড়কে স্বাগত জানিয়ে, কোনো কোনো ক্লাব আবার হতাশ পরীক্ষিত খেলোয়াড়দের ছাড়তে হওয়ায়। চোখ কপালে তুলে দেওয়ার মতো দাম উঠেছে কারোর, কাউকে নিয়ে টানাহেঁচড়া জন্ম দিয়েছে বিতর্কের। ইউরোপের জনপ্রিয় পাঁচটি লিগে গ্রীষ্মকালীন দলবদল নিয়ে আমাদের আজকের আয়োজন—
গ্রীষ্মকালীন দলবদলে দামি ১০
কেভিন ডি ব্রুইন
ভলফসবুর্গ থেকে ম্যান সিটি৭৫ মিলিয়ন ইউরো
অ্যাঙ্গেল ডি মারিয়া
ইউনাইটেড থেকে পিএসজি ৬৫ মিলিয়ন ইউরো
রাহিম স্টার্লিং
লিভারপুল থেকে ম্যান সিটি ৬২.৫ মিলিয়ন ইউরো
অ্যান্টনি মার্শাল
মোনাকো থেকে ইউনাইটেড ৪৯ মিলিয়ন ইউরো
ক্রিস্টিয়ান বেনটেকে
অ্যাস্টন ভিলা থেকে লিভারপুল ৪৬.৫ মিলিয়ন ইউরো
নিকোলাস ওটামেন্ডি
ভ্যালেন্সিয়া থেকে ম্যান সিটি ৪৪.৬ মিলিয়ন ইউরো
রবার্তো ফিরমিনো
হফেনহেইম থেকে লিভারপুল ৪১ মিলিয়ন ইউরো
আর্তুরো ভিদাল
জুভেন্টাস থেকে বায়ার্ন ৩৭ মিলিয়ন ইউরো
জুলিয়ান ড্রাক্সলার
শালকে থেকে ভলফসবুর্গ ৩৬ মিলিয়ন ইউরো
মাতেও কোভাচিচ
ইন্টার থেকে রিয়াল ৩৫ মিলিয়ন ইউরো
তথ্যসূত্র: রয়টার্স
১৯ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড অ্যান্টনি মার্শাল এখন বিশ্বের সবচেয়ে দামি ‘টিনএজ’ ফুটবলার। তাঁর আগে সবচেয়ে দামি ছিলেন লুক শ। গত বছর ১৯ বছর বয়সী লুক শ সাউদাম্পটন থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ৪২ মিলিয়ন ইউরোতে।
সবচেয়ে দামি ১০ খেলোয়াড়ের ৯ জনই মিডফিল্ডার অথবা স্ট্রাইকার। একমাত্র ডিফেন্ডার আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি।
গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে দামি ৬ খেলোয়াড়ের ৩ জনকেই কিনেছে ম্যানচেস্টার সিটি।