দলবদল সারল রহমতগঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নশিপ লিগ থেকে এবার প্রিমিয়ারে সুযোগ পাওয়া রহমতগঞ্জ কাল বাফুফে ভবনে এসে দলবদল সেরেছে। এবারের দলে চেনা মুখ একেবারেই কম। উঠতি তরুণ খেলোয়াড়দেরই বেশি প্রাধান্য দিয়েছে ক্লাবটি। এঁদের মধ্যে গোলরক্ষক মাসুম, ডিফেন্ডার জাহাঙ্গীর, শিমুল, মিডফিল্ডার সোহেল উল্লেখযোগ্য। স্থানীয়দের নাম কাল নিবন্ধন করালেও তারা এখনো বিদেশি কোনো ফুটবলার নেয়নি।