দলবদলের খবর জানাতে ভিডিও গেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ক্লাবে ফিরলেন পেল্লেগ্রিনি। ছবি: টুইটার
নিজের ক্লাবে ফিরলেন পেল্লেগ্রিনি। ছবি: টুইটার

দলবদলের মৌসুম শুরু হয়েছে আজ। আগামী দুই মাসে অনেক খেলোয়াড়ই নতুন ঠিকানা খুঁজে নেবেন এই মৌসুমের জন্য। এর মাঝে কারও জন্য কাড়াকাড়ি হবে, কোনো খেলোয়াড়কে দলে টানতে পেরে সগর্বে ঘোষণা দেবে কেউ। কেউবা আবার কোনোমতে একটি বিবৃতি দিয়ে কাজ সেরে নেবে। তবে পুরোনো সব ধারণা উল্টে দিয়েছে এএস রোমা। লরেঞ্জো পেল্লেগ্রিনিকে কেনার সংবাদ তারা দিয়েছে ভিডিও গেমের সাহায্যে!

কাল এএস রোমার টুইটারে একটি ভিডিও প্রকাশ করা হয়। বিশাল এক টিভি পর্দায় একজন গভীর মনোযোগে খেলছেন ফিফা। ইএ স্পোর্টসের এই গেমে গেমপ্যাড হাতে রোমার লাল জার্সি নিয়ে খেলছেন গেমার। প্রতিপক্ষও রোমা, তবে সাদা জার্সি গায়ে তারা। বল লাল জার্সিধারীদের পায়ে। দারুণ পায়ের কাজ দেখিয়ে দুর্দান্ত এক গোল করলেন এক খেলোয়াড়। গোলের উদ্‌যাপনের সময় সে ফুটবলার ইঙ্গিত দিলেন পিঠের দিকে। ক্যামেরা কাছে নিয়ে যেতেই দেখা গেল, জার্সি নম্বর ৭ আর খেলোয়াড়টির নাম পেল্লেগ্রিনি।
টিভি পর্দার পেল্লেগ্রিনি থেকে ক্যামেরা সরিয়ে আনা হলো গেমারের মুখে। দেখা গেল গেমপ্যাড হাতে নিয়ে সে গোল উদ্‌যাপন করছেন বাস্তবের পেল্লেগ্রিনিই! এবারের অনূর্ধ্ব-২১ ইউরোতে দারুণ খেলা এই মিডফিল্ডারকে সাসসুলো থেকে ১০ মিলিয়ন ইউরো দিয়ে দলে টেনেছে রোমা। এত দুর্দান্তভাবে দলবদলের ঘোষণার ভাবনা এর আগে দেখা যায়নি। এই টুইট প্রকাশের কিছুক্ষণ পরেই রোমার একাডেমিতে বড় হওয়া ফুটবলার টুইট করেছেন, ‘ধন্যবাদ সাসসুলো, তুমি আমার হৃদয়ে সব সময় থাকবে। অবশেষে ঘরে ফিরলাম, রোমা!’
ভিডিওটি দেখতে চাইলে