নতুন দল গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছেন মরিনিও। রোমায় একজন স্ট্রাইকার চাইছেন তিনি। পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি থেকে শুরু করে তোরিনোর আন্দ্রেয়া বেলোত্তি, এমনকি অখ্যাত শোমুদোরোভের দিকেও নজর গিয়েছে মরিনিওর। শেষমেশ কে আসবেন রোমার স্ট্রাইকার হিসেবে?
এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?
এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—
সম্ভাব্য যেসব দলবদল হতে পারে
আতলেতিকো মাদ্রিদ
লুইস সুয়ারেজ থাকার পরও দলে আরেকজন স্ট্রাইকার চাইছেন কোচ দিয়েগো সিমিওনে। উয়েস্কার স্প্যানিশ স্ট্রাইকার রাফা মিরকে দলে আনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে তাঁরা।
ম্যানচেস্টার সিটি
ফুটবল ইনসাইডার জানিয়েছে, অ্যাস্টন ভিলার ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের সঙ্গে ব্যক্তিগত চুক্তির শর্তাবলি নিয়ে কথাবার্তা পাকা করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। যদিও দুই ক্লাবের মধ্যে দলবদল ফি নিয়ে এখনো কথা হয়নি।
চেলসি
বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আর্লিং হরলান্ডকে পাওয়ার জন্য প্রস্তাবিত অর্থের পরিমাণ আরও বাড়িয়েছে চেলসি। হরলান্ডের জন্য এখন ১৪.৫ কোটি ইউরো পর্যন্ত খরচ করতে রাজি তারা।
আর্সেনাল
ফরাসি স্ট্রাইকার আলেক্সান্দ্রে লাকাজেতের চুক্তির বাকি আছে আর মাত্র এক বছর। লাকাজেতকে বিক্রি করে দিয়ে ১ কোটি ৭০ লাখ পাউন্ডের মতো আয় করতে চাইছে আর্সেনাল। সে জায়গায় চেলসির ট্যামি আব্রাহামকে আনতে পারে তারা।
টটেনহাম হটস্পার
লাৎসিওর আর্জেন্টাইন স্ট্রাইকার হোয়াকিন কোরেয়াকে দলে চাইছে টটেনহাম হটস্পার। আর্সেনালও আগ্রহী ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রতি।
এসি মিলান
চেলসির মরোক্কান উইঙ্গার হাকিম জিয়াশকে দলে চাইছে এসি মিলান। গত মৌসুমেই আয়াক্স থেকে ৩ কোটি ৮০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে এসেছিলেন তিনি। আপাতত জিয়াশকে ধারে আনার লক্ষ্য তাঁর।
ইন্টার মিলান
চেলসির স্প্যানিশ লেফট উইংব্যাক মার্কোস আলোনসোকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টার মিলান। আলোনসোকে বিক্রি করে দেড় থেকে দুই কোটি ইউরো আয় করতে চাইছে চেলসি। বার্সেলোনার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকে পাওয়ার দৌড়েও আপাতত এগিয়ে ইন্টার। আশরাফ হাকিমির জায়গায় নতুন রাইটব্যাক হিসেবে কে আসবেন, সে নিয়ে এখন বেশ চিন্তায় ইন্টার। নতুন রাইটব্যাক হিসেবে পিএসভির ডাচ রাইটব্যাক ডেনজেল ডামফ্রাইজ ও লিলের রাইটব্যাক জেকি চেলিকের দিকে নজর তাদের। নাপোলির ইতালিয়ান স্ট্রাইকার আন্দ্রেয়া পেতানিয়াকে দলে আনতে চাইছে ইন্টার, কিন্তু নাপোলির বিক্রি করার আগ্রহ নেই।
নাপোলি
বরুসিয়া মনশেনগ্লাডবাখের সুইস মিডফিল্ডার ডেনিস জাকারিয়াকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে নাপোলি। জাকারিয়ার চুক্তিতে বাকি আছে আর মাত্র এক বছর। আপাতত ধারে জাকারিয়াকে দলে আনতে চাইছে নাপোলি।
এএস রোমা
দলে নতুন একজন স্ট্রাইকার আনতে চাইছেন জোসে মরিনিও। সে লক্ষ্যে পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দিকে আনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। শুধু ইকার্দিই নয়, তোরিনর ইতালিয়ান স্ট্রাইকার আন্দ্রেয়া বেলোত্তির প্রতিও আগ্রহ আছে তাদের। পালমেইরাসের উরুগুইয়ান লেফটব্যাক মাতিয়াস ভিনিয়াকে ১ কোটি ৩০ লাখ ইউরোর বিনিময়ে দলে আনছে রোমা। হেতাফের সার্বিয়ান মিডফিল্ডার নেমানিয়া মাকসিমোভিচকে দলে চাইছে রোমা।
লাৎসিও
জুভেন্টাসের ইতালিয়ান সেন্টারব্যাক দানিয়েলে রুগানিকে দলে আনতে চাইছেন লাৎসিওর নতুন কোচ মরিজিও সারি।
বায়ার্ন মিউনিখ
ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকা জানিয়েছে, জুভেন্টাসের ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো কিয়েসাকে পাওয়ার জন্য ১০ কোটি ইউরোর একটা প্রস্তাব দিয়েছে বায়ার্ন মিউনিখ। যদিও জুভেন্টাস সরাসরি না করে দিয়েছে। কিয়েসাকে বিক্রি করার কোনো ইচ্ছাই নেই তাদের। চেলসির জার্মান স্ট্রাইকার টিমো ভেরনারকে দলে আনার ব্যাপার বায়ার্ন কোচ ইউলিয়ান নাগলসমান আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ফুটবল ইনসাইডার। গত মৌসুমে ৩৫ লিগ ম্যাচ খেলে মাত্র ছয় গোল করেছেন ভেরনার।
বরুসিয়া ডর্টমুন্ড
তিন কোটি ইউরোর বিনিময়ে পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ডে নাম লেখাচ্ছেন ডাচ উইঙ্গার দনিয়েল মালেন। জেডন সানচোর উত্তরসূরি হিসেবে ডর্টমুন্ডে আনা হচ্ছে তাঁকে।
অন্যান্য
টটেনহাম হটস্পারের ৩২ বছর বয়সী বেলজিয়ান সেন্টারব্যাক টোবি অল্ডারভেইরেল্ডকে দলে পাওয়ার জন্য ১ কোটি ৩০ লাখ পাউন্ডের একটা প্রস্তাব পাঠিয়েছে সৌদি ক্লাব আল দুহাইল। আয়াক্স, ক্লাব ব্রুগা ও পিএসভির মতো ক্লাব অল্ডারভেইরেল্ডের ওপর আগ্রহী হলেও বেলজিয়ান এই তারকার আগ্রহ সৌদিতেই। রিয়াল মাদ্রিদের সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচকে দলে চাইছে জেনোয়া ও সাম্পদোরিয়ার মতো ইতালিয়ান ক্লাবগুলো।
দলে ডিফেন্ডার আনতে চাইছে ক্রিস্টাল প্যালেস। সে লক্ষ্যে ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসেন ও শালকের ওজান কাবাকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। কাবাক গত মৌসুমের দ্বিতীয় ভাগে লিভারপুলে ধারে খেলেছিলেন। চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালকে দলে রাখতে চাইছে না ইন্টার মিলান, আগের খবর। বোকা জুনিয়র্সের মতো দল তাঁকে পাওয়ার জন্য আগ্রহী। এবার তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। দরকার হলে ভিদালকে ফ্রিতে ছেড়ে দিতে রাজি ইন্টার।
সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার
পাওলো গাজ্জানিজ্ঞা (গোলকিপার, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ফুলহাম, ফ্রি
হ্যারি উইলসন (উইঙ্গার, ওয়েলস)
লিভারপুল থেকে ফুলহাম, ১ কোটি ২০ লাখ পাউন্ড
মারিও লেমিনা (মিডফিল্ডার, গ্যাবন)
সাউদাম্পটন থেকে নিস, ৪৭ লাখ পাউন্ড
ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে
আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড
জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি
ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি
রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি
ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড
ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড
সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড
জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার
আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার
ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড
লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড
আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড
রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড
সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড
মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড
মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার
উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার
প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড
কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি
জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি
মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড
ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি
এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড
জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি
কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড
অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড
ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড
কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড
পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি
বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি
দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড
আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি
রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড
এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড
হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড
মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি
নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড
জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি
পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড
সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি
টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার
হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি
অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি
ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি
ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড
আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার
জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড
চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড
ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার
লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড
কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার
হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড
বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার
আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড