দাঙ্গাবাজদের কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঙ্গাবাজ সমর্থকদের তাণ্ডব কখনো দেখেছেন? তারা কী করতে পারে, গ্রিন স্ট্রিট হুলিগান ছবিতে সেটার কিছুটা আভাস পাওয়া যায়। কিন্তু আর্জেন্টিনায় একদল দাঙ্গাবাজ সমর্থক যেটা করল, সেটার সঙ্গে বোধ হয় অন্য কিছুর তুলনা হওয়াটা দুরূহ। একবার শুধু কল্পনা করুন, মাঠে ঢুকে খেলোয়াড়ের জামাকাপড় খুলে নিয়ে যাচ্ছে একদল খ্যাপাটে ভক্ত। খ্যাপাটে বললে অবশ্য কম বলা হয়, সন্ত্রাসীই বলা উচিত। ঘটনাটা আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব ভিল্লা সান কার্লোসের সঙ্গে দেপোর্তিভো ইতালিয়ানোর। ম্যাচটা হেরে যাচ্ছিল ইতালিয়ানো, দ্বিতীয়ার্ধে হুট করে জনাচারেক সমর্থক ঢুকে পড়ে মাঠের মধ্যে। জোর করে দেপোর্তিভোর ডি বিয়াসি নামের এক খেলোয়াড়ের গা থেকে জার্সি আর শর্টস খুলে নেয়। ডি বিয়াসিকে দাঁড়িয়ে থাকতে হয় অন্তর্বাস পরে! বাড়তি জার্সি-শর্টস ছিল বলে রক্ষা! মেট্রোডটকম।