প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলা আজীবন এ নিয়ে গর্ব করতে পারবেন। যুগে যুগে অনেক ফুটবলার এসেছেন, মাতিয়েছেন মাঠ। কিন্তু কজনের সৌভাগ্য হয়েছে পেলে, ম্যারাডোনাদের পাশে বসার? ইয়োহান ক্রুইফের সেরা একাদশে স্থান পাওয়ার? অথচ ক্রুইফের কারণেই গার্দিওলা ভেবেছিলেন এক ম্যাচেই শেষ হয়ে যাবে তাঁর বার্সেলোনা ক্যারিয়ার! অভিষেক ম্যাচে প্রথমার্ধের পরই বেঞ্চে জায়গা হয়েছিল তাঁর, কারণ ক্রুইফকে সন্তুষ্ট করতে পারেননি, ‘তুমি আমার দাদিমার চেয়ে ধীরগতির!’ সে কথা শোনার পর গার্দিওলা ধরেই নিয়েছিলেন, তাঁর আর খেলা হবে না বার্সেলোনার জার্সিতে। পরে ভুল ভাঙে গার্দিওলার, ‘আমি তখন বুঝিনি, ক্রুইফ এভাবেই কাজ করতেন। চাপের দরকার হলে চাপ দিতেন, কাউকে বাঁচানোর দরকার হলে সেটাও করতেন।’ মার্কা।