দান্তের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থদের সঙ্গে একটু-আধটু খুনসুটি, হাসিঠাট্টা তো হতেই পারে। টমাস মুলারও বায়ার্ন মিউনিখ সতীর্থ দান্তেকে সুযোগ পেলেই খোঁচান। সমস্যা হচ্ছে, এমন একটা বিষয় নিয়ে মুলার টিটকারি মারেন, দান্তের আসলে কিছু করারও নেই! বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারের ওই দুঃস্বপ্ন ব্রাজিলের কেউই বোধ হয় কখনো ভুলতে পারবেন না। সেটি নিয়ে নিরন্তর খোঁচা কাঁহাতক সহ্য করা যায়? দান্তেরও ধৈর্যের বাঁধ ভেঙেই গেছে। রেগেমেগে মুলারকে বলে দিয়েছেন, ‘তুমি যদি না থামো প্রতি অনুশীলন সেশনেই আমি তোমাকে পেটাব।’ দান্তের সঙ্গে লাগতে যাওয়ার মতো বোকা মুলার নিশ্চয় নন! মিরর।