দাবি আদায় করল আরামবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপে খেলবে না বলে জানিয়েছিল আরামবাগ। কিন্তু টুর্নামেন্টের গ্রুপিং হওয়ার পর টনক নড়ে ক্লাবটির। স্বাধীনতা কাপে অংশ নেওয়ার দাবিতে বাফুফে ভবন ঘেরাও করে তারা। এরপরই কাল জরুরি সভায় বসে আরামবাগকে খেলার অনুমতি দিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি। ‘বি’ গ্রুপে আবাহনী, শেখ রাসেল, বিজেএমসি, ফেনী সকার ও রহমতগঞ্জের সঙ্গী আরামবাগ।
শেখ জামাল ধানমন্ডিও স্বাধীনতা কাপে খেলবে না জানিয়ে দিয়ে এখন খেলতে চায়। এবারের দলবদলে আট ফুটবলার নিয়ে শেখ জামালের তোলা আপত্তির নিষ্পত্তি হবে আজ প্লেয়ার স্ট্যাটাস কমিটির সভায়। এই সভা শেষে দলটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ৩০ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবল।