দাবি না রসিকতা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের সবচেয়ে দ্রুতগতির ফুটবলার কে? উত্তর হয়তো আপনার ঠোঁটের ডগাতেই আছে—গ্যারেথ বেল। স্কুলে পড়ার সময় ১০০, ৮০০ ও ১৫০০ মিটার স্প্রিন্টে বেল সময় নিতেন ১১.৪ সেকেন্ড, ২ মিনিট ২৪.৮ ও ৪ মিনিট ৫৯ সেকেন্ড। ফুটবল মাঠেও তাঁর দৌড় দেখে বোঝা যায়, অ্যাথলেটিকসেও ভালো করতে পারতেন ওয়েলসের এই ফুটবলার। কিন্তু তাঁর রিয়াল সতীর্থ মার্সেলোর দাবি, বেল-রোনালদোর চেয়ে তিনিই ক্লাবের বেশি গতিময় ফুটবলার! ব্রাজিলিয়ান ডিফেন্ডার কথাটা রসিকতা করেও বলতে পারেন। গত বৃহস্পতিবার ফেসবুকে সমর্থকদের নানা রকম প্রশ্নের জবাব দিয়েছেন। এক সমর্থকের প্রশ্ন ছিল তাঁর দুই ক্লাবসঙ্গী রোনালদো-বেলের মধ্যে কে বেশি দ্রুতগতির ফুটবলার? মার্সেলোর উত্তর, ‘আমি।’ মেইল অনলাইন।