দামি ফুটবলার আনছে শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারভেনস বেলফোর্ট নামটা বাংলাদেশের ফুটবলে অচেনাই। তবে খুব সহসাই হাইতি জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে ৭ গোল করা এই স্ট্রাইকারকে নিয়ে সাড়া পড়তে পারে। বাংলাদেশের ফুটবলে রেকর্ড ১৫ হাজার ডলার মাসিক বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। সব ঠিকঠাক এগোলে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন বর্তমানে ফ্রান্সের ডিভিশন থ্রির ফ্রেজুস ক্লাবের হয়ে খেলা ২২ বছরের তরুণ।
ঢাকার ক্লাবগুলোতে এক-দুই হাজার ডলারে ভূরিভূরি বিদেশি ফুটবলার আসে। সনি নর্দেকে এক পাশে রাখলে এতদিন সর্বোচ্চ মাসিক পারিশ্রমিক ছিল চার-পাঁচ হাজার ডলার। নর্দে শেখ জামাল থেকে পেয়েছেন এক মৌসুমে ৭৩ হাজার ডলার (মাসে সাত হাজার ডলারের মতো)।
শেখ রাসেলের ডিরেক্টর-ইনচার্জ ইসমত জামিল আকন্দ কাল জানালেন, ‘বেলফোর্ট মাসে ১৫ হাজার ডলার করে চেয়েছে। তাতেই আমরা রাজি হয়েছি। চুক্তির কপিও তাঁকে পাঠিয়ে দিয়েছি। আশা করছি, কয়েক দিনের মধ্যে উঁচু মানের এই খেলোয়াড় ঢাকায় আসবে। জ্যামাইকার আকিল প্রিসলেও বড় অঙ্কের চুক্তিতে আসছে শেখ রাসেলে।’