প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাল্টি আদায় করার জন্য খেলোয়াড়দের ছলাকলার অন্ত নেই। ইচ্ছে করে পড়ে যাওয়ার ঘটনা তো আকছার ঘটে। তবে লিয়ান্দ্রো দামিয়াও যা করলেন, সেটা ছাড়িয়ে গেছে সবকিছুকেই। ব্রাজিলের লিগে গত রোববার ক্রিসিউমার সঙ্গে খেলছিল দামিয়াওয়ের দল সান্তোস। হঠাৎ দেখা গেল, প্রতিপক্ষ পেনাল্টি বক্সে পড়ে গেছেন দামিয়াও। কিন্তু আশপাশে কোনো ডিফেন্ডারের টিকিটিও নেই। পরে টিভি রিপ্লেতে দেখায়, হাস্যকরভাবে নিজেই নিজের জার্সি টেনে পড়ে গেছেন। এই কাণ্ডে দামিয়াও এখন ছয় মাসের জন্য নিষিদ্ধ হতে পারেন। তবে আসল মজাটা দামিয়াও জমিয়ে রেখেছিলেন ম্যাচের পর। দাবি করেছেন, শরীরের সঙ্গে জার্সিটা লেপ্টে থাকায় ওটা খুলে ফেলার চেষ্টা করছিলেন! ইএসপিএন।