দারিদ্র্যমুক্ত বিশ্ব নির্মাণে মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন, ক্লাব বার্সেলোনার হয়ে সব দলীয় ট্রফি। তবে লিওনেল মেসির চাওয়াটা আরও বড়—চান দারিদ্র্যমুক্ত বিশ্ব। ইউনিসেফ এবং জাতিসংঘের শিশু তহবিলের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন আর্জেন্টাইন ফুটবল তারকা। এবার তিনি দূত হলেন জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’ প্রকল্পেরও। যেটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত বিশ্ব। এএফপি।