দাড়ি-গোঁফে নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুর্কি ফুটবল ক্লাব জেঙ্কলারবির্লির চেয়ারম্যান ইলহান কাভকাভ দাড়ি-গোঁফওয়ালা কোনো ফুটবলারকে দুচোখে দেখতে পারেন না। তাঁর ক্লাবের ফুটবলারদের দাড়ি-গোঁফ রাখার ওপর রীতিমতো নিষেধাজ্ঞা জারি করেছেন! আর কেউ যদি সেই নিষেধাজ্ঞা অমান্য করে মাঠে নামতে চান, তবে মাত্র নয় হাজার ইউরো জরিমানা গুনতে হবে তাঁকে! শুধু তা-ই নয়, ভদ্রলোক তুর্কি ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে অনুরোধ পর্যন্ত করেছেন যেন তুরস্কজুড়েই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়! বলা বাহুল্য, প্রস্তাবটি খারিজ হয়েছে। ভাবছেন, দাড়ি-গোঁফে কেন এই অরুচি? কাভকাভের বয়স ৮০ হলেও এখনো রোজ গোঁফ-দাড়ি কামান। নিজেকে তরুণ ভাবেন বলেই হয়তো ক্লাবের ফুটবলারদের ‘বৃদ্ধ’ চেহারায় দেখতে চান না! এএফপি।